ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী Logo মাধবপুরে চিকিৎসক সংকটে দুই স্বাস্থ্যকেন্দ্র, মিডওয়াইফ দিয়ে চলছে সেবা Logo হবিগঞ্জে ডিবির অভিযানে ১২৯ কেজি গাঁজা উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ

মাধবপুরে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুল্লা বাজারের উত্তর পাশে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক সংলগ্ন সুমন খানের অটো ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, রাতের নীরবতায় আগুন হঠাৎ ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক দেখা দেয়। দ্রুত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব না হলে আরও বড় ক্ষতি হতে পারত।

ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুক মিয়া বলেন, “তিল তিল করে গড়া জীবনের সম্বল ডেকোরেটার্স দোকানটি পুড়ে নিঃস্ব হয়ে গেছি।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই

error:

মাধবপুরে আগুনে পুড়ে তিনটি দোকান ভস্মীভূত

আপডেট সময় ১২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫