ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ Logo মাধবপুরে হরিনাম সংকীর্তন মহোৎসব পরিদর্শনে মোত্তাকিম চৌধুরী, ফুলের মালায় বরণ Logo বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ, সংসদে বিল তোলার ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০ Logo মাধবপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান, এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা Logo বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২ Logo মাধবপুরে জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত Logo শিক্ষানুরাগী হলে বিএ পাস ছাড়াই স্কুল-কলেজের সভাপতি হওয়ার সুযোগ

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে তাঁকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল হক পিকআপচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

error:

মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় ০১:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬