ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

**স্পোর্টস ডেস্ক:**
লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০৭ রানে অলআউট হওয়ার পর রিশাদের ক্যারিয়ারসেরা ৬ উইকেট দলকে এনে দেয় বড় জয়।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত আউট হলে চাপে পড়ে দল। এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ৭১ রানের জুটি দলকে ফিরিয়ে আনে। শান্ত ৬৩ বলে ৩২ ও হৃদয় ৯০ বলে ৫১ রান করেন।

অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন ৭৬ বলে ৪৬ রানের ইনিংস। শেষদিকে রিশাদ ও তানভীর ইসলামের ছোট কিন্তু কার্যকর ইনিংসে বাংলাদেশ ২০৭ রান তোলে। রিশাদ ১৩ বলে ২৬ ও তানভীর ৯ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হলেও রিশাদের ঘূর্ণিতে ধসে পড়ে পুরো দল। ৯ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি — যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে তৃতীয় সেরা বোলিং ফিগার।

তিনি একে একে ফেরান আলিস আথানজে, কেসি কার্টি, ব্রেন্ডন কিং, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ ও জাইডেন সিলসকে। মেহেদী মিরাজ, মুস্তাফিজ ও তানভীর ইসলাম নেন বাকি উইকেটগুলো।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ব্যাট থেকে। বাকি ব্যাটাররা বড় জুটি গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয় তারা।

ম্যাচসেরা হয়েছেন রিশাদ হোসেন। তার ঘূর্ণির জাদুতেই বাংলাদেশ পায় ঐতিহাসিক এক জয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে

error:

রিশাদের ঘূর্ণিতে বড় জয় বাংলাদেশের

আপডেট সময় ০৯:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫