ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, শিক্ষার্থীদের মাদক, জুয়া ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, মাদক, জুয়া ও মোবাইল আসক্তি সমাজের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে ছোটবেলা থেকেই খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

মিড-ডে মিল প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে শিক্ষকদের নজরদারি ও আন্তরিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা কারচুপি যাতে না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বিদ্যালয়ের অবকাঠামো, রাস্তাঘাট ও খেলাধুলার সরঞ্জামসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারি পর্যায়ে সহযোগিতা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, প্রধান শিক্ষক ইস্কান্দর মির্জা ফারুক ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

error:

মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল

আপডেট সময় ০২:৪৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬