ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

লাখাইয়ে হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন পুকুরে পরিণত

Oplus_16908288

পারভেজ হাসান, বাংলার খবর লাখাই প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দীর্ঘদিনের জলাবদ্ধতায় এখন মাছ চাষের পুকুরে পরিণত হয়েছে। মাঠে পানি জমার কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মাঠের কোথাও হাঁটু, কোথাও কোমর আর কোথাও বুক সমান পানি জমে আছে। বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার ব্যবহারের সুযোগ না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা বিকল্প ভাঙাচোরা রাস্তা ব্যবহার করে স্কুলে প্রবেশ করছেন।

মাঠের ভেতরে থাকা শিশুদের খেলার সরঞ্জাম ও দোলনাগুলোও পানির নিচে ডুবে গেছে। দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের খেলাধুলার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়েছে।

লাখাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন বলেন, “আমি এই পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণভাবে পরিচিত এবং খুবই দুঃখিত। সরকারি বরাদ্দ বা প্রকল্প থেকে মাঠটি দ্রুত ভরাটের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা চাই দ্রুত মাঠটি মাটি দিয়ে ভরাট করা হোক, যাতে শিক্ষার্থীরা নিরাপদে খেলতে পারে।”

তবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ের সামনের রাস্তা ও খেলার মাঠ দ্রুত মাটি দিয়ে ভরাট না হলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি বাড়বে। তাঁরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

error:

লাখাইয়ে হরিণাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ এখন পুকুরে পরিণত

আপডেট সময় ০৭:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫