ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

দ্রুত নামজারি ও কঠোর তদারকিতে আলোচনায় বাহুবলের এসিল্যান্ড মাহবুবুল ইসলাম

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

নীতিমালা অনুযায়ী নামজারি সম্পন্ন করার নির্ধারিত সময়সীমা ২৮ দিন হলেও বাহুবলে এখন গড়ে মাত্র ১৬ থেকে ১৮ দিনের মধ্যেই নামজারি সম্পন্ন হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলামের আন্তরিক প্রচেষ্টা, কার্যকর তদারকি ও জনবান্ধব উদ্যোগের ফলেই ভূমি সেবায় এসেছে এই গতি।

চলতি বছরের মে মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বাহুবল উপজেলায় ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই দ্রুত নামজারি, অনলাইন ভূমি সেবা, এবং নাগরিক অভিযোগের দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি।

জানা যায়, মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি ৩ হাজারেরও বেশি নামজারি মামলা নিষ্পত্তি করেছেন—যা বাহুবল উপজেলা ভূমি অফিসের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সাফল্য।

এছাড়া, পরিবেশ সংরক্ষণে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। এতে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে, অন্যদিকে সরকারি রাজস্ব সুরক্ষিত থাকছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বলেন,
“জনগণ যাতে হয়রানি ছাড়া দ্রুততম সময়ে ভূমি সেবা পায়, সেটাই আমার প্রধান লক্ষ্য। সেবা দিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

স্থানীয়রা জানান, তাঁর যোগদানের পর থেকেই ভূমি অফিসে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং সেবার মান বেড়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাহুবল ভূমি অফিসে এ ধারাবাহিকতা বজায় থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

দ্রুত নামজারি ও কঠোর তদারকিতে আলোচনায় বাহুবলের এসিল্যান্ড মাহবুবুল ইসলাম

আপডেট সময় ০২:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫