ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

বাহুবলে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Oplus_16908288

হাবিবুর রহমান নোমান-বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল হেকিম (৫৪)। তিনি উপজেলার রগুরামপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে। শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রগুরামপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল বারেক ও এসআই বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুল হেকিমের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে বাহুবল থানা পুলিশের অভিযান চলমান থাকবে।”

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

বাহুবলে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫