ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান

বাংলার খবর ডেস্ক ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের ভয়াবহ যানজটে এবার নিজেই আটকা পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফাওজুল কবির খান। বুধবার সকালে তিনি কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে রেলপথে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা দেন। আশুগঞ্জের হোটেল উজানভাটিতে যাত্রাবিরতি শেষে পুনরায় যাত্রা শুরু করলে বাহাদুরপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ সড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে দীর্ঘদিন ধরে। কিন্তু প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে এ পথে চলাচলকারীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে থাকতে হচ্ছে।

জানা যায়, উপদেষ্টার সফরকে সামনে রেখে গত রোববার থেকে সড়কের খানাখন্দ মেরামতের কাজ শুরু হয়। এক পাশ বন্ধ রেখে সংস্কারকাজ চলায় গত তিন দিন ধরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বুধবার সকালে যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, উপদেষ্টা আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর মৈত্রী স্তম্ভ এলাকায় আটকা পড়েন। সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়কের একপাশে মালামাল ফেলে রাখা ও চলমান সংস্কারকাজের কারণেই যানজটের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে, সড়কের এমন দুরবস্থায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

error:

সড়কের দশা দেখতে গিয়ে যানজটে আটকা সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান

আপডেট সময় ০৫:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫