ঢাকা ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা, স্ত্রীকে সম্পদের নোটিশ

বাংলার খবর ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ দায়ের করেছেন।

এজাহার অনুযায়ী, সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩২৪ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখল করেছেন। এছাড়া তিনি ও তার নামে খোলা ৬টি ব্যাংকের ৮টি হিসাবে মোট ২৪ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৬৫৩ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

তার স্ত্রী সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুনও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদ অর্জন করেছেন। এর জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

error:

সাবেক মন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে দুর্নীতি মামলা, স্ত্রীকে সম্পদের নোটিশ

আপডেট সময় ০৫:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫