ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে ফুটপাত দখল করে ভাসমান দোকান, দুর্ভোগে পথচারী

শেখ ইমন আহমেদ,মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে অসংখ্য ভাসমান দোকান গড়ে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত এই দোকানগুলোতে বেচাকেনা চলে, ফলে ফুটপাতে ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। হাঁটার মতো জায়গা না থাকায় পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, দোকানিরা ফুটপাত দখল করে বসায় মানুষকে বাধ্য হয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি থাকে, বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

মাধবপুর বাজারে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তবে ফুটপাত দখলের কারণে বাজার এলাকায় নিয়মিত যানজট দেখা দেয়। নারী পথচারী মিনা আক্তার জানান, “ফুটপাতে এক পা রাখার জায়গাও নেই। বাধ্য হয়ে গাড়ির পাশে দিয়ে হাঁটতে হচ্ছে, যা বিপজ্জনক।”

গত বছর মাধবপুর থানা পুলিশ অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালিয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই আবার এসব দোকান ও স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসনের নাকের ডগায় এ ঘটনা হলেও কার্যকর পদক্ষেপ নেই।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে ইউএনও স্যারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান হয়েছে। পুনরায় কারা বসেছে, তা খতিয়ে দেখা হবে। অভিযান চলমান থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরে ফুটপাত দখল করে ভাসমান দোকান, দুর্ভোগে পথচারী

আপডেট সময় ০৪:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫