ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

শেখ হাসিনার আমলেও এমন বর্বরোচিত হামলা হয়নি: নুরুল হক নুর

বাংলার খবর ডেস্ক :

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনার আমলেও আইনশৃঙ্খলা বাহিনীর এমন বর্বরোচিত হামলার শিকার হননি তারা। শনিবার দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “শেখ হাসিনার আমলে তার গদিকে চ্যালেঞ্জ করে আন্দোলন করেছিলাম আমরা। তখনও আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্মম হামলার মুখে পড়তে হয়নি। এটি একটি পরিকল্পিত হামলা, আমাদের টার্গেট করে অন্যদের ভয় দেখানোর উদ্দেশ্যে করা হয়েছে।”

তিনি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বলেন, “যদি এ ঘটনার বিচার না হয়, ভবিষ্যতেও রাজনৈতিক নেতারা এমন হামলার টার্গেট হবেন।”

গণঅধিকার পরিষদের সভাপতি জানান, হামলার ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্পৃক্ততা অস্বীকার করেছেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যদি তাদের সম্পৃক্ততা না থাকে, তাহলে এ হামলা চালালো কারা?”

নুরুল হক নুর আরও বলেন, “যত বড় কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে।”

তিনি পাহাড়ে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক হামলার ঘটনাকে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার ইঙ্গিত হিসেবে উল্লেখ করে বলেন, “দেশে যদি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তাহলে বড় ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে।”

এ সময় তিনি সাবেক নির্বাচন কমিশনারদের একতরফা নির্বাচনের কারণে জবাবদিহির মুখে পড়ার উদাহরণ টেনে বর্তমান সরকারকেও একই পরিণতির সতর্কবার্তা দেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

error:

শেখ হাসিনার আমলেও এমন বর্বরোচিত হামলা হয়নি: নুরুল হক নুর

আপডেট সময় ১১:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫