ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না: মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এডভোকেট আমিনুল ইসলাম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মাধবপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মোঃ আমিনুল ইসলাম। এ সময় তিনি পূজারীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করেন।

পরিদর্শনকালে এডভোকেট আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের পাশে থেকেছে এবং থাকবে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা একই সমাজের অংশ। দুর্গাপূজা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলেমিশে থাকার প্রতীক। বিএনপি কখনও ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, বরং জনগণই আমাদের শক্তির উৎস।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু সম্প্রদায়সহ দেশের সব জনগোষ্ঠীর পাশে বিএনপি অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এ সময় পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গেও তিনি কুশল বিনিময় করেন।

পূজা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম, বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহীন আলম রিপন, এডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শেখ শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম, শাহ জালাল কলেজ ছাত্রদলের সভাপতি ফরহাদ মিয়া, সাবেক সভাপতি টিপু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক ইমন, সাবেক যুগ্ম-সম্পাদক জুয়েল মিয়া, জেলা ছাত্রদল নেতা আযহার উদ্দিন সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না: মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এডভোকেট আমিনুল ইসলাম

আপডেট সময় ০৮:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫