
মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর থেকে নিখোঁজ থাকা আবিদুর রহমান (৩৫) নামের এক যুবকের লাশ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। মৃত আবিদুর রহমান আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবিদুর রহমান তিন দিন আগে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকালে আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির লোকজন পুকুরে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক তদন্তের পর ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, আবিদুর পানিতে ডুবে মারা গেছে। তবে নিহতের পরিবার দাবি করেছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাদের বক্তব্য, পূর্ব আক্রোশে পরিকল্পিতভাবে আবিদুরকে হত্যা করা হয়েছে এবং লাশ গুমের উদ্দেশ্যে পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা আইনের সহযোগিতা কামনা করছেন।
বাংলার খবর ডেস্ক : 




















