ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Oplus_16908288

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম তাদের ফুলের মালা পরিয়ে দলে অন্তর্ভুক্ত করেন।

অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “গণতন্ত্রের প্রতি আস্থা রেখে এবং বিএনপির কর্মকাণ্ডে বিশ্বাস স্থাপন করেই আপনারা আমাদের দলে যোগ দিয়েছেন। এতে বিএনপি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথে অগ্রসর হতে সহায়ক ভূমিকা রাখবে।”

যোগদান অনুষ্ঠানে জামায়াত থেকে বিএনপিতে আসা মাওলানা ওমর ফারুক বলেন, “চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ড আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তাই আমি এবং আরও ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির পাশে থাকব।”

অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ স্থানীয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫