ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন Logo লাখাইয়ে মাদক মামলার ওয়ারেন্টে ফের গ্রেপ্তার মাহফুজ, রয়েছে একাধিক মামলা Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন

মাধবপুরে জোরপূর্বক জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর এলাকায় জোরপূর্বক জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়, জমি দখল করতে গেলে তাদের নিয়মিত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, উক্ত জমি তাদের পিতা আব্দুল মালেক ১৯৭০ সালের ৩০ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে পুত্রগণ জমির মালিক হন। জমির একটি অংশ ২০১৩ সালে বড় ভাই শাহজাহান মিয়ার নামে নামজারী করা হয় এবং নিয়মিত খাজনা প্রদান করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বসবাস ও চাষাবাদ চালিয়ে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ফজল মিয়াসহ ১১ জন ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র বা আদালতের আদেশ ছাড়াই জমির মালিকানা দাবি করেন। তারা জোরপূর্বক জমি দখল করে সেখানে থাকা ফসল নষ্ট করছেন এবং মাটি কেটে বিক্রি করছেন। এতে জমিতে বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং চাষাবাদের উপযোগিতা নষ্ট হচ্ছে।

ভুক্তভোগীরা জমি দখল ও নিরাপত্তাহীনতার বিষয়টি থানায় সাধারণ ডায়েরি আকারে উল্লেখ করেছেন। পাশাপাশি আদালতেও মামলা দায়ের করেছেন।

জমির বিবরণে বলা হয়, এটি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কমলপুর মৌজায় অবস্থিত। মোট ৩৬ শতক জমি এসএ ও আরএস খতিয়ান ও দাগ নম্বরভুক্ত। এর উত্তর পাশে নেহারা খাতুন, দক্ষিণে নূরু মিয়া গং, পূর্বে মোজাম্মেল হক গং এবং পশ্চিমে শফিক মিয়া গং-এর জমি রয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্লাহ বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা

error:

মাধবপুরে জোরপূর্বক জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ

আপডেট সময় ০৫:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫