
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর আইডিয়াল স্কুলে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ইব্রাহিম ভূঁইয়া বাড়ি জামে মসজিদ সংলগ্ন বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইনস্ট্রাক্টর মো. সাদিকুর রহমান এবং কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের অর্জন তুলে ধরা হয়।
আলোচনা পর্ব শেষে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















