ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি

খুলছে সেন্টমার্টিন, যেতে পারবেন পর্যটকরা

Oplus_16908288

বাংলার খবর ডেস্ক: দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে পর্যটকরা সেখানে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। তিনি বলেন, নভেম্বর থেকে সেন্টমার্টিন খোলা হলেও পর্যটকদের থাকার অনুমতি থাকবে কেবল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

সচিব আরও জানান, পর্যটক যাওয়া নিয়ন্ত্রণের ফলে দ্বীপটির পরিবেশের উন্নতি হয়েছে। এখন সেখানে গেলে আগের তুলনায় পরিবর্তন চোখে পড়বে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দিন বলেন, দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মানতে হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে নয় মাসের জন্য ভ্রমণ বন্ধ ছিল সেন্টমার্টিনে। সে সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জীববৈচিত্র্য রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার

error:

খুলছে সেন্টমার্টিন, যেতে পারবেন পর্যটকরা

আপডেট সময় ০৭:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫