ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন জামায়াতের আমির

বাংলার খবর ডেস্ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বাসাবোতে অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে।

জামায়াত সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলে চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক খাতের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আমির ছাড়াও দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অংশ নেন।

দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, চীন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার টেকসইতা ও রাজনৈতিক স্থিতিশীলতা চায়। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়েও চীনা প্রতিনিধি দলের আগ্রহ রয়েছে। জামায়াতও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে কাজ করতে চায় বলে বৈঠকে জানানো হয়েছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠকে বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও দৃঢ় করতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের রাজনীতি ও উন্নয়নে সব দলেরই ইতিবাচক ভূমিকা থাকবে।

বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের জনগণের উন্নয়ন, কল্যাণ ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে জামায়াত কাজ করে যাবে। চীনের সঙ্গে সম্পর্কও আমরা ইতিবাচকভাবে দেখি।” তবে বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাজনৈতিক মহলে এ বৈঠককে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেননা, সম্প্রতি জাতীয় রাজনীতিতে জামায়াতের তৎপরতা বেড়েছে। অন্যদিকে, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে চীনের আগ্রহও নতুন মাত্রা যোগ করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন, এ বৈঠক ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে

error:

চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করলেন জামায়াতের আমির

আপডেট সময় ০৬:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫