ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Oplus_16908288

শেখ ইমন আহমেদ মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে খেলাধুলার সময় পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজ বাড়ির পাশে একটি ডোবায় পড়ে গিয়ে শিশুটি মারা যায়। আব্দুল্লাহ উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর-জালুমোড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুল্লাহ। হঠাৎ করে তাকে না দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবারের সদস্যরা এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্যা জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

error:

মাধবপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৪:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫