
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, কমিটির সদস্য মো. কবির মিয়া, শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল মো. রেজাউল করিম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিদ্যালয়ের শিক্ষকরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন চারতলা ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পাঠদানে শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টরা গুরুত্বারোপ করেন।
বাংলার খবর ডেস্ক : 



















