ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে শানখলায় বিএনপির বিশাল জনসভা: শেষবারের মতো জয় চান সৈয়দ ফয়সল

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর উপজেলা প্রতিনিধি । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জের শানখলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, ১৫ বছর আগে দমন-পীড়নের কারণে জীবন রক্ষাই ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন আশা নিয়ে বিএনপি কাজ করছে।

তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না। অতীতে চুনারুঘাট-মাধবপুরে বহু উন্নয়ন কাজ করেছেন, কিছু অসমাপ্ত রয়েছে। তাই জীবনের শেষ সময়ে জনগণের কাছে তাঁর আবেদন—শেষবারের মতো জয়ী করার সুযোগ দিন, যাতে বাকিটুকু উন্নয়ন শেষ করা যায়। একই সঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজান বলেন, বিএনপি আন্দোলন-সংগ্রাম ও উন্নয়ন সবক্ষেত্রেই জনগণের পাশে থেকেছে। চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান বলেন, সৈয়দ ফয়সল মানুষের হৃদয়ের অংশ হয়ে গেছেন। চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, জনসভার ঢল প্রমাণ করছে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট।

সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জজকোর্টের পিপি আব্দুল হাই, সৈয়দ উদ্দিন ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, এডভোকেট শহীদ সরকার, উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আবেগাপ্লুত কণ্ঠে সৈয়দ ফয়সলের পুত্র ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক বলেন, তাঁর বাবা সারাজীবন জনগণের সেবা করেছেন। তাই জীবনের শেষ প্রান্তে এসে তাঁকে জয়ী করার জন্য জনগণের ভোট ও দোয়া কামনা করেন। তিনি প্রতিশ্রুতি দেন, এমপি হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামোসহ প্রতিটি খাতে আধুনিকায়ন হবে এবং প্রতিটি গ্রামে উন্নয়নের আলো পৌঁছাবে।

বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে আইনের শাসন, সুশাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে শানখলায় বিএনপির বিশাল জনসভা: শেষবারের মতো জয় চান সৈয়দ ফয়সল

আপডেট সময় ০৯:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫