ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হবিগঞ্জে ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

বাংলার খবর ডেস্ক
হবিগঞ্জের বাহুবলে সেচের পাইপে ছাগল বেঁধে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় আবদুস সাত্তার মিয়া (৫৫)। নামের এক কৃষক নিহত হয়েছে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকালে উপজেলার বালিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এঘটনায় রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।  তিনি বালিচাপাড়া গ্রাপের মোহাম্মদ ইয়াদ উল্লাহর (৬০) স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বালিচাপাড়া গ্রামের আবদুস সাত্তার মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁর বাড়ির পাশের জমিতে সেচ দিচ্ছিলেন। এ সময় তাঁর প্রতিবেশী রোকেয়া বেগম একটি ছাগল সেচ যন্ত্রের পাইপের কাছে বেঁধে রাখেন। সেচ কাজ বাধাগ্রস্ত হওয়ায় রোকেয়া বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় আবদুস সাত্তার মিয়ার। 

এ সময় পাশের একটি জমিতে কাজ করছিলেন রোকেয়ার স্বামী মোহাম্মদ ইয়াদ উল্লাহ (৬০) ও তাঁর দেবর মো. নুরু উল্লাহ। তাঁরা কথা কাটাকাটি দেখে ঘটনাস্থলে এসে আবদুস সাত্তারের সঙ্গে ঝগড়ায় জড়ান। এক পযায়ে তাঁদের হামলায় অজ্ঞান হয়ে যান আবদুস সাত্তার মিয়া। পরে তাঁকে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।   

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জ‌ড়িত এক নারী‌কে আটক করা হ‌য়ে‌ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হবিগঞ্জে ছাগল নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট সময় ০৭:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫