ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

মাধবপুরে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ যুবক আটক

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৯। সোমবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, মাধবপুর থানার নোয়াপাড়ায় আল আমিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই যুবক। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে থাকা ট্রাভেল ব্যাগে মাদক রয়েছে। ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সৈকত (১৮), পিতা শফিকুল ইসলাম, সাং মদনপুরা, থানা বাউফল, জেলা পটুয়াখালী। সে আরও জানায়, হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

মাধবপুরে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ যুবক আটক

আপডেট সময় ০৮:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫