ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় অভিযোগ

Oplus_16908288

মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী। অভিযুক্ত হলেন উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হাসান তপু।

ব্যবসায়ী মো. এনামুল হক জানান, গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে তাকে চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে তার অনুপস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এসময় দেশীয় অস্ত্র দিয়ে দোকানের লোহার পাইপসহ বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয় বলে তিনি দাবি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, দোকান থেকে প্রায় ৫০টি লোহার পাইপ চুরি করে নিয়ে যাওয়া হয়। এনামুল হক আরও দাবি করেন, চাঁদা না দিলে ভবিষ্যতে আবারও তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের ওপর হামলা চালানো হবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে, এমনকি সুযোগ পেলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত ইউপি সদস্য নুরুল হাসান তপু অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও কাছ থেকে চাঁদা দাবি করেননি এবং ভাঙচুরের ঘটনাতেও তার কোনো সম্পৃক্ততা নেই।

মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার বিজয় দেবনাথ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, থানায় অভিযোগ

আপডেট সময় ০৪:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫