ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পাশবিকতার চরম রূপ: মানসিক ভারসাম্যহীন নারী ৪ সন্তানের জননী, নেই কারো স্বীকৃতি Logo মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মোত্তাকিম চৌধুরী Logo দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম Logo দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন বাহুবল মডেল থানা-র ওসি মোঃ সাইফুল ইসলাম Logo চাঁদপুরের এক গ্রামে ৭ মুসল্লি নিয়ে ঈদ উদযাপন Logo আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল Logo জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল Logo সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল Logo মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে বাছির মিয়া আটক Logo মানবিক কাজে এগিয়ে সিমি কিবরিয়া, বদলে যাচ্ছে জনপদের চিত্র

সকল ধর্মের মানুষ সমান মর্যাদার অধিকারী- সৈয়দ মোহাম্মদ ফয়সল

রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “আমরা সৌহার্দ্য-সম্প্রীতির বাংলাদেশ চাই। দেশের সকল নাগরিক সমান অধিকার ও মর্যাদার অধিকারী। সবাই তার ধর্ম ও সংস্কৃতি স্বাধীনভাবে পালন করবে।”

রোববার দুপুরে মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১১৪টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু সুরঞ্জন পাল। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সহ-সভাপতি অলিউল্লাহ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পাশবিকতার চরম রূপ: মানসিক ভারসাম্যহীন নারী ৪ সন্তানের জননী, নেই কারো স্বীকৃতি

error:

সকল ধর্মের মানুষ সমান মর্যাদার অধিকারী- সৈয়দ মোহাম্মদ ফয়সল

আপডেট সময় ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫