ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পিআর পদ্ধতি বাংলাদেশে বিপর্যয় ডেকে আনবে: পিনাকী ভট্টাচার্য

পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাকটিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। তাঁর মতে, জামায়াতে ইসলামী যেভাবে পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে, সেটি তারা সঠিকভাবে বুঝতে পারেনি।

সম্প্রতি প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেলে একটি আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতি বাংলাদেশে কার্যকর হলে জনগণ ক্ষমতাহীন হয়ে পড়বে। এটি অত্যন্ত জটিল ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক কাঠামো এখনো এ ধরনের সিস্টেম গ্রহণের মতো প্রস্তুত নয়।”

তিনি আরও বলেন, “জামায়াত যদি একরোখাভাবে পিআর পদ্ধতির পক্ষে থাকে, তবে আমাকেও এর বিপক্ষে অবস্থান নিতে হবে। কারণ এ ব্যবস্থায় জনগণের ক্ষমতা নেতাদের হাতে চলে যাবে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে।”

এ সময় তিনি প্রশ্ন তোলেন, জামায়াত কেন এই জটিল বাস্তবতা বুঝতে পারছে না। তাঁর মতে, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, অথচ দেশের ৬৩ শতাংশ মানুষ এখনো কোনো রাজনৈতিক দলের প্রতি আস্থা রাখে না। এই জনগোষ্ঠীর কথা বিবেচনায় না নিলে রাজনৈতিক নেতৃত্বের দাবি অর্থহীন হয়ে পড়বে।

টকশোতে উপস্থিত আরেক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি এতদিন ঐক্যবদ্ধ থাকলেও সাম্প্রতিক সময়ে বিভাজন তৈরি হয়েছে। অথচ ঐক্যবদ্ধ থাকলে একটি শক্তিশালী বিরোধী জোট গড়ে উঠত, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিবাচক প্রভাব ফেলতে পারত।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিআর পদ্ধতি নিয়ে বর্তমান বিতর্ক দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

পিআর পদ্ধতি বাংলাদেশে বিপর্যয় ডেকে আনবে: পিনাকী ভট্টাচার্য

আপডেট সময় ০৪:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫