ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৯-এস হতে প্রায় ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে সস্তামোড়া এলাকা থেকে মো. রমজান আলী (২৫) নামের এক যুবককে ৩০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের আসাদ আলীর ছেলে। আটককৃত ইয়াবা ও অন্যান্য মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। এ ঘটনায় মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া একই দিনে সরাইল ব্যাটালিয়নের অন্যান্য বিওপিগুলো সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৩৯ পিস ইয়াবা, ৫২ কেজি গাঁজা এবং ৪৫ বোতল ইস্কফ উদ্ধার করে। এসব মাদকদ্রব্যের বাজারমূল্য ৪ লাখ ৮১ হাজার ৭০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ চোরাচালান বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অঙ্গীকারবদ্ধ। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানায় বিজিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় ০৯:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫