ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নোয়াপাড়া হযরত শাহজালাল (রহঃ) ইসলামী যুব সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় হযরত শাহজালাল (রহঃ) ইসলামী যুব সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

নোয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মনজুরুল হক মাছুমীর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি কে এম রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কে এম শামছুল হক আল-মামুন এবং মোঃ উসমান গনি বেনু। এছাড়া সাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ওয়াইজ মাওলানা মুফতী শেফাউল করিম সালহী।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোঃ জাবেদ বলেন, “তরুণ প্রজন্ম আজ মাদকদ্রব্য ও অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। সমাজকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রশংসা করে আশ্বাস দেন, সর্বদা তাদের পাশে থেকে সহায়তা করবেন।

অনুষ্ঠান শেষে সংগঠনের ঐক্য, অগ্রগতি, দেশের সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নোয়াপাড়া হযরত শাহজালাল (রহঃ) ইসলামী যুব সংগঠনের কার্যালয় উদ্বোধন

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫