ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলার খবর ডেস্ক:
গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত উন্নয়ন কাজের কারণে আগামীকাল বুধবার কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নরসিংদী, রূপগঞ্জ ও আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোহরদী গ্যাস মিটারিং স্টেশনের সংস্কারকাজের জন্য মনোহরদী ডিআরএস ও কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলায় সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালীগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট সময় ০৩:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫