ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

মাস পেরিয়ে গেলেও মাধবপুরে শতাধিক গ্রাহক বিদ্যুৎ বিলের কাগজ পাননি

শেখ ইমন আহমেদঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে শতাধিক পরিবার বিদ্যুৎ বিলের কাগজ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন। আগস্ট মাস শেষ হলেও এখনও প্রায় ২০০ থেকে ২৫০ গ্রাহক বিদ্যুৎ বিলের কাগজ হাতে পাননি বলে অভিযোগ উঠেছে। এতে সময়মতো বিল পরিশোধ না করতে পারার শঙ্কায় রয়েছেন তারা।

স্থানীয় গ্রাহক মিছির মিয়া বলেন, “প্রতি মাসেই আমরা সঠিক সময়ে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পাই। কিন্তু আগস্ট মাস শেষ হলেও এখনও বিলের কাগজ পাইনি। এ অবস্থায় সময়মতো বিল পরিশোধ না করতে পারলে অতিরিক্ত জরিমানা দিতে হবে। তখন আমরা কীভাবে তা সামলাবো?”

এ বিষয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবুল হাসান জানান, “আমি বিষয়টি শুনেছি। তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি, যদি গ্রাহকদের অতিরিক্ত জরিমানা দিতে হয়, তবে সেই অর্থ দায়ী কর্মকর্তার কাছ থেকেই আদায়ের ব্যবস্থা করা হবে।”

ভুক্তভোগী গ্রাহকরা বলছেন, বিল বিতরণে গাফিলতির কারণে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। দ্রুত সমাধান না হলে তারা গণপদক্ষেপে নামতে বাধ্য হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

মাস পেরিয়ে গেলেও মাধবপুরে শতাধিক গ্রাহক বিদ্যুৎ বিলের কাগজ পাননি

আপডেট সময় ০৪:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫