ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

আমন ধান রোপণে ব্যস্ত মাধবপুরের কৃষকরা

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আমন ধান রোপণের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভোরের আলো ফোটার আগেই মাঠে নেমে পড়ছেন কৃষক-শ্রমিকরা। কেউ হালচাষ করছেন, কেউ জমি সমতল করছেন, আবার কেউ কচি চারা রোপণে ব্যস্ত।

মাঠজুড়ে নারী-পুরুষ, এমনকি শিশুদেরও দেখা গেছে কাজে অংশ নিতে। নারীরা হাতে হাতে চারাগুলো এগিয়ে দিচ্ছেন, কৃষাণরা সারিবদ্ধভাবে রোপণ করছেন। সর্বত্র এক উৎসবমুখর পরিবেশ—শ্রম ও সহযোগিতার মিলনমেলা।

স্থানীয় কৃষক জহিরুল ইসলাম বলেন, *“আমন মৌসুমই আমাদের প্রধান ভরসা। সময়মতো রোপণ করতে পারলে ফলন ভালো হয়। তবে বীজ, সার ও ওষুধের দাম অনেক বেড়েছে। খরচ বাড়লেও ধান ছাড়া সংসার চলে না।”*

প্রবীণ কৃষক আব্দুল মৌলা মিয়া জানান, *“ধান ফললে পরিবার চলে। তাই কষ্ট হলেও মন থেকে কাজ করি।”*

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, *“চলতি মৌসুমে মাধবপুর উপজেলায় প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কৃষকরা এবার ভালো ফলনের আশায় আছেন। কৃষি অফিস থেকে নিয়মিত মাঠে গিয়ে তাদের পরামর্শ দেওয়া হচ্ছে।”*

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক

error:

আমন ধান রোপণে ব্যস্ত মাধবপুরের কৃষকরা

আপডেট সময় ০২:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫