ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক
মঞ্চ ৭১ এর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা

লতিফ সিদ্দিকী-মফিজুলসহ অন্তত ১০ ‘নেতাকর্মী’ আটক

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং গণফোরামের সভাপতি মফিজুল ইসলাম খান কামালসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠক থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ‘মঞ্চ ৭১’ নামের নতুন প্ল্যাটফর্মের ব্যানারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বৈঠকের বিষয় ছিল— *“আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান”*। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেন ও সভাপতিত্বে জেড আই খান পান্না উপস্থিত থাকার কথা ছিল। তবে আটক হওয়ার আগে পর্যন্ত তারা আসেননি।

এদিকে, বৈঠকে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। তারা লতিফ সিদ্দিকী ও মফিজুল ইসলাম খান কামালসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে অন্তত ১০ জনকে আটক করে নিয়ে যায়।

অনুষ্ঠানের আয়োজক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, *“আমরা মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ মিলে আলোচনা করছিলাম। তখন ২০-২৫ জন যুবক এসে হট্টগোল করে আমাদের ঘিরে ফেলে।”*

প্রসঙ্গত, গত ৫ আগস্ট সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘মঞ্চ ৭১’। বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের সমন্বয়ে গঠিত বলে দাবি করা হলেও, ছাত্র-জনতার অভিযোগ— এই সংগঠনের আড়ালে সাবেক সরকারের সুবিধাভোগীদের পুনর্বাসন ও সংগঠিত করার চেষ্টা চলছে। এজন্য ইতোমধ্যেই সংগঠনটি সমালোচনার মুখে পড়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মঞ্চ ৭১ এর নামে ফের আওয়ামীদের একত্র হওয়ার চেষ্টা

লতিফ সিদ্দিকী-মফিজুলসহ অন্তত ১০ ‘নেতাকর্মী’ আটক

আপডেট সময় ০২:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫