ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বরগুনায় মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

বাংলার খবর ডেস্কঃ
বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দন্দের জেরে মো. আরাফাত খান (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্র বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আরাফাত খান উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তিনি পেশায় মটরসাইকেল চালক। এ সময় নিহত আরাফাতের সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুত্ব আহত হয়ে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আরাফাত সিকদার ও তার আপন ভাই সোহেল সিকদার, এবং তার চাচতো ভাই বাইজিদ সিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করে আসছে। এ মাদক বেচাকেনা নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন ধরে দন্দ চলে আসছে। গতকাল শনিবার রাতে আরাফাত খান তার প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা বাজারে যাচ্ছিল, এ সময় ছাত্রদল নেতা আরাফাত সিকদার ও তার বাবা শহিদ সিকদার, তার আপন ভাই সোহেল সিকদার এবং চাচতো ভাই বাইজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খানের মটরসাইকেল গতিরোধ করেন। পরে আরাফাত খানকে তাঁরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে চলে যান। এসময় আরাফাতের প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুত্ব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত খানকে মৃত ঘোষণা করেন। আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেল্লাল হোসেন বলেন, আমি মারামারির খবর শুনে যাই এসময় আরাফাত খানের উপর আরাফাত সিকদারের নেতৃত্বে হামলা করতে দেখতে পাই। এসময় আরাফাত খানকে রক্ষা করতে গেলে আমার হাতে আঘাত লাগে। পরে আহত আরাফাত খানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত আরাফাত সিকদারের বাড়ি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামে। ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নিহত আরাফাত খানের বাবা জলিল খান বলেন, আমার ছেলে মাদক সেবনে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহির বলেন, এ ঘটনার সঙ্গে আরাফাত সিকদার জড়িত থাকলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে। তবে অধিকতর তদন্তের সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

তিনি আরোও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বরগুনায় মাদক কেনাবেচায় বাধা দেওয়ায় তরুণকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫