ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ

ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে হেলেনা আক্তার

পারভেজ হাসান, লাখাই:
মাত্র ১৭ বছর বয়সে প্রাণঘাতী ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে পরাজিত হয়ে না ফেরার দেশে চলে গেলেন হেলেনা আক্তার। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হেলেনা আক্তার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য পরিবার সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। বিভিন্ন মহল থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও পাওয়া গিয়েছিল, কিন্তু প্রাণঘাতী এই রোগের কাছে সব ব্যর্থ হয়।

প্রাণবন্ত ও সবার প্রিয় এই কিশোরীর অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছে না। পরিবার সূত্রে জানা গেছে, আজ বাদ আসর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ

error:

ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে হেলেনা আক্তার

আপডেট সময় ০৪:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫