ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বিশ্ব ইজতেমায় হবিগঞ্জের ২ মুসল্লির মৃত্যু

বাংলার খবর ডেস্কঃ
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে চার মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিনে ওই চার মুসল্লির মৃত্যু হয়।

জানা যায়, দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলার সদর উপজেলার রামনগর এলাকার মৃত দোস্ত মোহাম্মদ এর ছেলে রমিজ আলী (৬০) ও বাহুবল উপজেলার রাগবপুর এলাকার মৃত নওয়াব উল্লাহর ছেলে ইয়াকুব আলী (৬০) মারা যান।

এর আগে, গত শুক্রবার শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন রানী শিমুল গ্রামের মৃত আব্দুল্লাহর ছেলে ছাবেদ আলী (৭০) ‍ও খুলনা জেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী (৬০) মারা যান।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শেষে বিশ্ব ইজতেমা ছাড়ছেন মুসল্লিরা।

হেদায়েতি বয়ানের পর রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের। মোনাজাত শেষ হয় সাড়ে ৯টার দিকে।

এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

সরেজমিন দেখা যায়, ইজতেমা ময়দানে তিল ধারণের ঠাঁই নেই। ভেতরে ঠাঁই না পেয়ে মুসল্লিদের অবস্থান নিতে হয়েছে বিভিন্ন সড়ক ও আশপাশের বাড়ির ছাদে। কয়েক লাখ মুসল্লির সমাগমে শিল্পনগরী টঙ্গী পরিণত হয়েছে ধর্মীয় নগরীতে।

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন।।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি ফেব্রুয়ারি) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রতিবছরের মতো এবারও দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। এই দুই ধাপে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের অনুসারীরা।

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বিশ্ব ইজতেমায় হবিগঞ্জের ২ মুসল্লির মৃত্যু

আপডেট সময় ১২:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫