ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার প্রার্থী নিয়োগে অনুমোদন দিলেন শিক্ষা উপদেষ্টা

বাংলার খবর ডেস্ক:
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ অনুমোদন করেছেন। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এ নিয়োগের ফল আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই সুপারিশের অনুমোদন চান। পরে সন্ধ্যা ৬টার পর শিক্ষা উপদেষ্টা ফাইলে স্বাক্ষর করে অনুমোদন দেন।

এর আগে রোববার এনটিআরসিএ ৪১ হাজারের অধিক শিক্ষককে নিয়োগের সুপারিশের অনুমতি চেয়ে আবেদন করে। সে সময় চেয়ারম্যান আমিনুল ইসলাম নিজেই আবেদন নিয়ে সচিবালয়ে আসেন। একই দিন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) আবেদনে অনুমোদন দিয়ে ফাইল উপদেষ্টার দপ্তরে পাঠান। উপদেষ্টার অনুমোদন পাওয়ার পর এখন এনটিআরসিএ নিয়োগের সুপারিশ কার্যক্রম শুরু করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজার প্রার্থী নিয়োগে অনুমোদন দিলেন শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ১২:২০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫