ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

কক্সবাজার সৈকত থেকে ফেসবুক লাইভে সারজিস, সমুদ্র ও পরিবেশ রক্ষায় আহ্বান

**বাংলার খবর ডেস্ক:**
নানা সমালোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবার কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ফেসবুক লাইভে এসে সমুদ্র ও পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৈকতের পাড়ে দাঁড়িয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সারজিস বলেন, এনসিপির পক্ষ থেকে ঘোষিত ২৪ দফার ইশতেহারের ২১ নম্বরে জলবায়ু সহিষ্ণুতা এবং নদী ও সমুদ্র রক্ষার কথা উল্লেখ আছে। “আমাদের বিশাল সম্ভাবনার জায়গা এই সমুদ্র। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই সমুদ্রকে ও এর জীববৈচিত্র্যকে রক্ষা করবো; সমুদ্র তীরবর্তী মানুষের টেকসই জীবন নিশ্চিত করবো।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উপকূলের বহু বাড়িঘর সমুদ্রে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুর্যোগের পূর্বাভাস যেন নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়, যাতে ক্ষয়ক্ষতি কমে আসে।

সারজিস আরও বলেন, “আমরা যেন সমুদ্রকে টেকসই সম্পদে পরিণত করতে পারি। খনিজ সম্পদ আহরণে সঠিক ব্যবস্থাপনা জরুরি। কিন্তু কক্সবাজারে যেখানে-সেখানে ভবন নির্মাণ, অবৈধ জমি দখল, সৈকতের পাড়ে প্রাচীর নির্মাণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

ভিডিওবার্তায় তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ে সবার সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের কারণে এনসিপি হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সফরের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদকে আগে অবহিত না করায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

কক্সবাজার সৈকত থেকে ফেসবুক লাইভে সারজিস, সমুদ্র ও পরিবেশ রক্ষায় আহ্বান

আপডেট সময় ০৮:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫