ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

**বাংলার খবর ডেস্ক:**
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল বিজয় র‍্যালি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মী অংশ নেন এই শোডাউনে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে র‍্যালিটি হবিগঞ্জ শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি তার অনুসারীদের নিয়ে যোগ দেন র‍্যালিতে।

র‍্যালিতে নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা। তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।

লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি বলেন, “গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন অবিরাম। আজকের এই র‍্যালি প্রমাণ করেছে, ছাত্রসমাজ ঐক্যবদ্ধ এবং কোনো বাধাই আমাদের দমাতে পারবে না।” তিনি আরও যোগ করেন, “জি কে গউছ ভাইয়ের নেতৃত্বে আমরা যেকোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই র‍্যালি হবিগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে বিএনপির বিশাল বিজয় র‍্যালি

আপডেট সময় ০৮:১৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫