ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo কালাউক বাজারে নৈশপ্রহরীদের মধ্যে পোশাক ও আইডি কার্ড বিতরণ Logo লাখাইয়ে স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে নাটকীয়তা Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

খড়মপুরে কেল্লা বাবার মাজার ঘিরে লোককথা, বিশ্বাস আর ভক্তির স্রোত

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকায় অবস্থিত কেল্লা বাবার মাজার ঘিরে রয়েছে শত শত বছরের ইতিহাস, লোককথা আর অলৌকিক বিশ্বাস। দেশের নানা প্রান্ত থেকে হাজারো ভক্ত প্রতিবছর এই মাজারে আসেন পূণ্যলাভের আশায়।

লোককথা অনুযায়ী, হযরত সৈয়দ আহম্মদ গেছুদারাজ (রহ.) ছিলেন হযরত শাহজালাল (রহ.)-এর ৩৬০ আউলিয়ার একজন। শত্রুর সাথে যুদ্ধের সময় তার কল্লা বিচ্ছিন্ন হয়ে তিতাস নদীতে ভেসে যায়। একসময় জেলেদের জালে আটকে পড়ে সেই কল্লা। তখন অলৌকিকভাবে সেই শির কথা বলে এবং মানুষকে ইসলাম গ্রহণের আহ্বান জানায়। সেই স্থানেই পরে নির্মিত হয় মাজার শরীফ, যা এখন ‘কেল্লা বাবার মাজার’ নামে পরিচিত।

মাজারটি প্রায় ২৬০ একর জায়গা জুড়ে বিস্তৃত। প্রতিবছর বর্ষাকালে এখানে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী ‘ওরস শরীফ’। সাধারণত প্রতি বছর ১০ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১২টায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মূল আয়োজন হয় এবং ১৬ আগস্ট পর্যন্ত উৎসব চলে। নদীপথে হাজারো ভক্ত গান-বাজনা, সেলাম ও দোয়ার মাধ্যমে মাজারে উপস্থিত হন। নদীর দুই পাড় জুড়ে চলে উৎসবমুখর পরিবেশ।

স্থানীয়রা বিশ্বাস করেন, কেল্লা বাবার মাজারে মানত করলে মনোবাসনা পূরণ হয়। কেউ সন্তান না পেলে এখানে মানত করেন, কেউবা অসুস্থ হলে সুস্থতার আশায় আসেন। বহু মানুষ এখানে এসে মানসিক শান্তি ও আলোকিত জীবন ফিরে পাওয়ার কথা বলেন।

এই মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শনও। ভক্তি, ইতিহাস ও লোকবিশ্বাসের এক অপূর্ব মিলনস্থল এই কেল্লা বাবার মাজার আজও কোটি মানুষের প্রেরণা ও আশ্রয়স্থল হয়ে আছে।

লি ট ন বি ন ই স লা ম

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

error:

খড়মপুরে কেল্লা বাবার মাজার ঘিরে লোককথা, বিশ্বাস আর ভক্তির স্রোত

আপডেট সময় ০২:৪৯:২২ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫