ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

পরিবেশবান্ধব উদ্যোগ তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে পরিবেশ সুরক্ষা ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত এবং গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সকালে জাতীয় টি কোম্পানি (এনটিসি)-এর চেয়ারম্যান মামুন রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

চেয়ারম্যান মামুন রশিদ জানান, চা বাগানের লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও চারারোপণ একটি প্রশংসনীয় পরিবেশবান্ধব পদক্ষেপ। এটি শুধু চা বাগানের পরিবেশ উন্নয়নে নয়, স্থানীয়দের আমিষের ঘাটতি পূরণেও সহায়তা করবে। রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, লেকপাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে, যা একদিকে যেমন অক্সিজেন সরবরাহে সহায়তা করবে, তেমনি সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনটিসি’র ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসান বলেন, “এই গাছগুলো শুধু ফল কিংবা ওষুধ নয়, বরং পরিবেশগত ভারসাম্য এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নের দিক থেকেও গুরুত্বপূর্ণ।”

এসময় উপস্থিত ছিলেন এনটিসি’র কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগানের ডিজিএম রফিকুল ইসলাম, তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, স্থানীয় সাংবাদিক ও বাগানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ তেলিয়াপাড়াকে আরও সবুজ ও টেকসই করে তুলবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

পরিবেশবান্ধব উদ্যোগ তেলিয়াপাড়া চা বাগানে মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ

আপডেট সময় ০১:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫