ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা Logo চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ Logo সপ্তম বছরে নোয়াপাড়া ব্লাড সোসাইটি, মানবিক কার্যক্রমে যুক্ত হলো টমটম Logo লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা

চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ ১২ দশমিক ৪৮ ঘনফুট।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মাহাদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের একটি দল অংশ নেয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালান বনকর্মীরা। এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৯ টুকরো চিকরাশি কাঠবোঝাই একটি পিকআপভ্যান জব্দ করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যান।

রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনসম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা

error:

চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ

আপডেট সময় ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬