ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও, একসঙ্গে জানাজা

বাংলার খবর ডেস্ক |চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা—বাবার মৃত্যুর মাত্র ৪ ঘণ্টা পর মারা গেছেন ছেলে। পরে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় একই কবরস্থানে বাবা-ছেলের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আবুল হাসেম খান (৬০) ও তার বড় ছেলে মো. সোলেমান খান (৩০) উভয়ে কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৪ জুলাই অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন সোলেমান। এরপর ২৮ জুলাই হাসপাতালে ভর্তি হন তার বাবা আবুল হাসেম।

সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হাসেম খান। বাবার মৃত্যুর খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সোলেমান খান। এরপর সকাল ৯টার দিকে তিনিও মারা যান।

সোলেমানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, “এত অল্প সময়ে বাবা ও ভাইকে হারালাম। বড় ভাইয়ের আয়ে আমাদের সংসার চলত। এখন কীভাবে চলবে, বুঝতে পারছি না।”

মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, “ঘটনাটি শুনেছি। এটি পুরোপুরি স্বাভাবিক মৃত্যু, তাই কোনো অভিযোগ হয়নি।”

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

বাবার মৃত্যুর খবরে মারা গেলেন ছেলেও, একসঙ্গে জানাজা

আপডেট সময় ০২:১৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫