ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নাটোরে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

**বাংলার খবর ডেস্ক | ২৯ জুলাই ২০২৫** নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে চাঁদা না দেওয়ায় ১০টি দোকানে তালা ঝুলিয়ে দখল নেওয়ার অভিযোগে জামায়াত-বিএনপি সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন:
– রুহুল আমিন (৪৫), জামায়াত নেতা
– আজিমুদ্দিন (৪০), জামায়াত কর্মী ও রুহুল আমিনের ভাই
– হায়দার আলী (৪৫), বিএনপি কর্মী
– মুজিবর রহমান (৭০), হায়দার আলীর বাবা

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, স্থানীয় তিন ব্যক্তি (কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেন) প্রায় ৭০ বছর ধরে বৈধভাবে দোকানঘর নির্মাণ করে বাজারে ব্যবসা চালিয়ে আসছিলেন। সোমবার বেলা ১১টায় অভিযুক্ত ব্যক্তিরা ৪০–৫০ জন লাঠিসোঁটা হাতে নিয়ে বাজারে উপস্থিত হয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা জোরপূর্বক ১০টি দোকানে তালা লাগিয়ে দেন এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগীরা সেনা ক্যাম্প ও থানা পুলিশকে জানালে যৌথ অভিযান চালিয়ে দোকানগুলো উদ্ধার ও চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন,
“আমাদের দোকানে জোর করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় তালা দেয়। পুলিশ-সেনাবাহিনী এসে দোকানগুলো উদ্ধার করেছে।”

গ্রেপ্তার হওয়ার আগে জামায়াত নেতা রুহুল আমিন দাবি করেন,
“জমির মালিক আমরা, দোকান ভাড়া চেয়েছি। চাঁদা দাবি করিনি। তবে তালা দেওয়া ঠিক হয়নি।”

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার হোসেন বলেন,
“চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নাটোরে চাঁদা না দেওয়ায় ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০২:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫