ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের

কদিন আগেই রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে ভারত আয় করেছে মোট ১০ হাজার কোটির বেশি রুপি। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই তাদের আয় ১ হাজার ৪২ কোটি রুপি, যা মোট রাজস্বের ১০.৭০ শতাংশ।

আইসিসি থেকে এর চেয়ে বেশি অর্থ পায় না আর কোনো দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর আরও বেশি অর্থ পাওয়া উচিত আইসিসির কাছ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে সব দলেরই লভ্যাংশ কাছাকাছি থাকা উচিত বলে মনে করেন তিনি।

ভন সম্প্রতি হাজির হয়েছিলেন ‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও। তিনিও ভনের সঙ্গে একমত হয়েছেন।

আগেই জানা গেছে ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, সেখানে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য।

এর বাইরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তৃতীয় সর্বোচ্চ ৬.২৫ শতাংশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চতুর্থ সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ হারে লভ্যাংশ পাচ্ছে। বাকি দেশগুলো সেই তুলনায় অনেক পিছিয়ে। তাদের কেউই ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ পাচ্ছে না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের

আপডেট সময় ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫