ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে শেরপুরে ‘রূপসী শেরপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস-এর সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যা করা।”

অনুষ্ঠান শেষে জেলা শহরের বিভিন্ন মহল্লায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ রক্ষায় এই কর্মসূচিকে একটি সামাজিক দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি মো. আবু সাঈদ (সুজন), দপ্তর সম্পাদক মো. আব্দুল আলিম, প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হক এবং অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাদিদ), যিনি ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানে সবুজ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

আপডেট সময় ১০:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫