ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

ঢাবির জগন্নাথ হল থেকে পড়ে হবিগঞ্জের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বাংলার খবর প্রতিনিধি, ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে নিচে পড়ে গিয়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামের এক শিক্ষার্থী মর্মান্তিকভাবে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) ভোরে জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগান এলাকায়। তিনি মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে, হলের ভেতরে রাস্তার পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে তিনি সেখানে গিয়ে সহকর্মীদের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

পরে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সঞ্জয় একটি ভবন থেকে পড়ে যান। তবে তিনি দুর্ঘটনাবশত পড়ে গেছেন, নাকি আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দিয়েছেন—তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

ঢাবির জগন্নাথ হল থেকে পড়ে হবিগঞ্জের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১২:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫