ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

নবীগঞ্জে যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিন্টু চন্দ্র দেব (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কেলি কানাইপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পিন্টু চন্দ্র দেব ওই গ্রামের সুকুমার দেবের ছেলে।

জানা গেছে, নবীগঞ্জ-শেরপুর সড়কের পাশে অবস্থিত ডা. ইমরান আহমেদের বাসার পেছনে একটি নির্মাণাধীন বাংলো ঘরে তিনি আত্মহত্যা করেন। দুপুর আনুমানিক দেড়টার দিকে স্থানীয়রা একটি ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের তীরের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। স্থানীয়দের ধারণা, কোনো ব্যক্তিগত মানসিক চাপ বা পারিবারিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

ঘটনার পরপরই নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল আহমেদ, এসআই আনিসুল ও অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে হঠাৎ করেই পিন্টুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল ভালো সম্পর্ক ও জনপ্রিয়তা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

উল্লেখ্য, আত্মহত্যা একটি মানসিক সমস্যা, যার প্রতিকার সম্ভব সময়মতো সহানুভূতি ও মানসিক সহায়তা পেলে। এমন ঘটনায় কাউকে দোষ না দিয়ে, সমাজের সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

নবীগঞ্জে যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ১০:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫