ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

বাহুবলে টমটম ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা, সকালে লাশ উদ্ধার

হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নে টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে কাসেম (২৫) নামে এক টমটম চালককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার ভাতকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা কাসেমের নিথর দেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

নিহত কাসেম পেশায় একজন টমটম চালক ছিলেন এবং উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে। স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। একইসঙ্গে তার ব্যবহৃত টমটমটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের সময় কাসেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।”

এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত বিচার দাবি উঠেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

বাহুবলে টমটম ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা, সকালে লাশ উদ্ধার

আপডেট সময় ০২:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫