ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার: Logo মাধবপুরে মনতলা উচ্চ বিদ্যালয়ে চুরি, তালা ভেঙে সিঙ্ক-ট্যাপ নিয়ে গেল চোরেরা Logo সনদ জাল ধরা পড়ার পাঁচ বছরেও কার্যকর ব্যবস্থা নেই, শিক্ষক পদও শূন্য না হওয়ায় পাঠদান ব্যাহত Logo বুল্লা বাজারে লাগামহীন চুরি, পাহারাদার ও বাজার কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন

এসআই সেজে থানায় তরুণী, সন্দেহে ধরা খেলেন কনস্টেবলকে ‘স্যার’ ডেকে

বাংলার খবর ডেস্ক গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের এসআই পরিচয়ে প্রবেশ করে ধরা পড়েছেন তানিয়া আক্তার (২৬) নামে এক তরুণী। বৃহস্পতিবার (৪ জুলাই) রাতে পুলিশের পোশাক পরে থানায় প্রবেশ করে নিজেকে উপপরিদর্শক (এসআই) দাবি করলেও, দায়িত্বপ্রাপ্ত কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধনের জেরে তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আহমেদ জানান, বোরকা পরিহিত ওই তরুণী রাতে থানায় আসেন এবং নিজেকে এসআই হিসেবে পরিচয় দেন। কিন্তু একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় পুলিশ সদস্যদের সন্দেহ হয়। পরে দেখা যায়, বোরকার নিচে পুলিশের ইউনিফর্ম পরা থাকলেও তিনি পুলিশের কোনো সদস্য নন।

ঘটনার পর তাকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শুক্রবার (৫ জুলাই) থানার এসআই শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড শুনানি এখনো হয়নি।

পুলিশ জানায়, তানিয়ার বাড়ি গাজীপুর সদর উপজেলার পিরুজারী (মধ্যপাড়া) এলাকায়। তার কাছ থেকে একটি পুলিশের পোশাক জব্দ করা হয়। তার দেওয়া তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে আরও পুলিশের পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে—এসব ইউনিফর্ম কোথা থেকে এল এবং তার উদ্দেশ্য কী ছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

error:

এসআই সেজে থানায় তরুণী, সন্দেহে ধরা খেলেন কনস্টেবলকে ‘স্যার’ ডেকে

আপডেট সময় ০১:১৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫