ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ Logo মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ Logo মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সোহেল রানা Logo চৌমুহনী বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, দুই শিক্ষিকার বাসা তছনছ Logo মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, পরে হস্তক্ষেপে মুক্তি

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন দুই দিনের রিমান্ডে

বাংলার খবর,ডেক্স:
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ ফারহান ইবনে গফুর সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডের আবেদন আংশিক মঞ্জুর করে দুই দিনের রিমান্ড আদেশ দেন এবং জামিন আবেদন খারিজ করেন।

এর আগে ২২ জুন গভীর রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা গ্রামে নিজ বাবার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ এপ্রিল সকাল ৭টার দিকে যুব মহিলা লীগের সাবেক সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জন মিছিল নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে সমবেত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম চালিয়ে স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্ট করার ষড়যন্ত্র করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। এ ঘটনায় ৪ এপ্রিল শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

error:

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন দুই দিনের রিমান্ডে

আপডেট সময় ০৩:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫